ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ঢাকা-১৬ আসনে আমিনুল হকের পক্ষে 'ওয়েল ফেয়ার মিশন অফ বিহারীজ'-এর নির্বাচনী প্রচারণা

ads

ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী জননেতা আমিনুল হকের সমর্থনে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছে ‘ওয়েল ফেয়ার মিশন অফ বিহারীজ’ (বাংলাদেশ)। রবিবার দুপুরে রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে এই প্রচারণা চালানো হয়। এ সময় তারা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় করেন। নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন ওয়েল ফেয়ার মিশন অফ বিহারীজ-এর প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাক আহমেদ এবং সংগঠনের কো-চেয়ারম্যান সারফরাজ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন WMBS-এর সভাপতি ইমরান আহমেদ ও সাধারণ সম্পাদক দিলসাদ আহমেদ।


প্রচারণায় সংগঠনের যুব শক্তিও সক্রিয় ভূমিকা পালন করে। এ সময় WMB যুব সংগঠনের সভাপতি আতিক আহমেদ রাজু ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রচারণা চলাকালে নেতৃবৃন্দ বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আমিনুল হকের বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জননেতা আমিনুল হককে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। গণসংযোগকালে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ads
ads
ads

Our Facebook Page